ইরানে বিক্ষোভে ৩২৬ জন নিহত

গত দুই মাস ধরে ইরানে নারীর পোশাকের স্বাধীনতার দাবিতে চলমান বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৩২৬ জনে দাঁড়িয়েছে। মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) শনিবার এই তথ্য জানিয়েছে।

ঠিক মতো হিজাব না পরার অভিযোগে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে মাহসা আমিনি নামে এক তরুণীর মৃত্যুর ঘটনায় ইরানজুড়ে ছড়িয়ে পড়ে এই বিক্ষোভ।

গত ১৬ সেপ্টেম্বর ইরানের পুলিশ হেফাজতে মারা যান কুর্দি তরুণী মাহসা আমিনি। এরপর থেকেই সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশটিতে।

নরওয়ে-ভিত্তিক মানবাধিকার সংস্থা আইএইচআর তাদের ওয়েবসাইটে পোস্ট করা এক বিবৃতিতে জানিয়েছে, তরুণীর মৃত্যুর ঘটনায় দেশব্যাপী বিক্ষোভে ৪৩ জন শিশু ও ২৫ জন নারীসহ অন্তত ৩২৬ জন নিহত হয়েছে।

সংস্থাটি গত ৫ নভেম্বর নিহতের যে সংখ্যা জানিয়েছিল তার থেকে এবার ২২ জন বেড়েছে। এর মধ্যে পাকিস্তানের সঙ্গে ইরানের দক্ষিণ-পূর্ব সীমান্তে সিস্তান-বেলুচিস্তান প্রদেশে অন্তত ১২৩ জন নিহত হয়েছে।

৩০ সেপ্টেম্বর সিস্তান-বেলুচিস্তানের রাজধানী জাহেদানে শুক্রবারের নামাজের পর বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনী গুলি চালালে অনেকে নিহত হন। আইএইচআর পরিচালক মাহমুদ আমিরি-মোগাদ্দাম আন্তর্জাতিক সম্প্রদায়কে যত তাড়াতাড়ি সম্ভব বিক্ষোভ বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন...

‘রক্তাক্ত শুক্রবার’ স্মরণে ইরানে ব্যাপক বিক্ষোভ

ধর্মগুরুদের মাথার পাগড়ি ফেলে দিচ্ছে বিক্ষোভাকারীরা, ইরানে নতুন দৃশ্য

ইরানের আন্দোলনের সমর্থনে ভারতেও হিজাবে আগুন

ইরানকে মুক্ত করার ডাক বাইডেনের, পাল্টা হুঙ্কার ইরানি প্রেসিডেন্টের

ইরানে ইসলামি শাসনের মৃত্যুঘন্টা কি বেজে গেছে?

ইসলামি বিপ্লবী বাহিনীর বিরুদ্ধে এবার অপহরণ-ধর্ষণের অভিযোগ

ইরানে এবার জনপ্রিয় শেফকে পিটিয়ে হত্যা নিরাপত্তা বাহিনীর

ইরানের বিক্ষোভকারীদের হুমকি দিল ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী

‘হিজাব না পরায় পোশাক খুলতে বাধ্য করে ইরানি পুলিশ’

মাহসার মৃত্যুর ৪০তম দিনে ইরানজুড়ে তুমুল বিক্ষোভ

৪০তম দিনে ইরানের বিক্ষোভ, নিহত প্রায় আড়াইশ

ইরানে এবার স্কুলছাত্রীকে পিটিয়ে হত্যা, নিহত বেড়ে ২৪০

ইরানে নারী বিক্ষোভকারীদের ওপর পুলিশের যৌন নির্যাতনের অভিযোগ

ইরানে এবার মেয়েদের স্কুলে অভিযান, নিহত বেড়ে ২৩৩