বাটলারকে ফেরালেন হারিস, পাওয়ার প্লেতে ইংলিশদের ৪৯

অ্যালেক্স হেলস ফিরে গেছেন শুরুতেই। সেট হয়ে উঠছিলেন সল্ট। কিন্তু তার আগেই ফিরে যান তিনিও। তবে অন্য প্রান্ত ঠিকই আগলে রেখেছিলেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। শেষ পর্যন্ত তিনিও টিকতে পারলেন না। পেসার হারিস রউফের বলে রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন তিনি।

পঞ্চম ওভারের তৃতীয় বলে হারিস রউফের অফ স্টাম্পের বাইরে গুডলেংথ থেকে বাড়তি বাউন্সের বলে খোঁচা দিলে ধরা পড়েন রিজওয়ানের হাতে। ইংল্যান্ড অধিনায়ক ১৭ বলে ২৬ রান করে ফিরে যান। পাওয়ারপ্লেতে পাকিস্তানের তৃতীয় আঘাতের মধ্যে হারিসেরেই দুটি!

তবে সেই ওভারেই ৬ রান দিয়েছেন হারিস। ৫ম বলে হজম করেছেন একটি চার। হারিসের সেই ডেলিভারিতে সামনে এসে ফ্লিক করে চার মারেন হ্যারি ব্রুক। তাতে পাওয়ার প্লেতে ইংলিশরা পায় ৪৯ রান। পাকিস্তানের চেয়ে ১২ রান বেশি হলেও সঙ্গে উইকেটও বেশি। পাকিস্তান হারিয়েছিল মাত্র একটি উইকেট।