টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। সুবাদে দ্বিতীয়ারের মতো এই টুর্নামেন্টে শিরোপার স্বাদ পেল দলটি।
মেলবোর্নে রবিবার অনুষ্ঠিত ফাইনালে ইংল্যান্ড দলকে দেখা গেছে কালো আর্ম ব্যান্ড পরে খেলতে। স্বাভাবিকভাবেই সবার কৌতূহল, কেন তারা কালো আর্ম ব্যান্ড পরে নেমেছিল?
প্রয়াত ডেভিড ইংলিশকে শ্রদ্ধা জানাতেই এই উদ্বেগ ছিল ইংলিশ ক্রিকেটারদের। ডেভিডকে ইংল্যান্ডের ক্রিকেটের ‘গডফাদার’ বলা হয়। শনিবার ৭৬ বছর বয়সে তিনি মারা যান।
ফাইনালের আগে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার টুইট করেন, ‘ডেভিড ইংলিশের মৃত্যুর খবরে অত্যন্ত ব্যথিত। মানুষ হিসেবে দারুণ ছিলেন। তার সঙ্গে সময় কাটিয়ে খুবই মজা পেতাম। তার বানবারি ফেস্টিভ্যাল ক্রিকেট প্রতিযোগিতায় খেলে অনেক ক্রিকেটার উঠে এসেছে।’
ইংরেজ ক্রিকেটার ক্রিস ওকসও বার্তা দিয়েছেন। তিনি লিখেন, ‘ডেভিড ইংলিশের প্রয়াণের খবর খুবই দুঃখজনক। ক্রিকেটের জন্য অনেক কিছু করেছেন উনি। ওর সঙ্গে সময় কাটাতে খুবই ভাল লাগত। কখনও আনন্দ কমতে দিতেন না।’
আরও পড়ুন