বিশ্বকাপের সময় যুদ্ধবিরতির আহ্বান ফিফার

আসছে কাতার বিশ্বকাপের সময় রাশিয়া-ইউক্রেনের প্রতি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। এখান থেকে একটি স্থায়ী সমাধানও খুঁজে বের করা সম্ভব হবে বলে মনে করছেন তিনি।

ইন্দোনেশিয়ার বালিতে গতকাল জি-২০ নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নিয়ে ফিফা প্রধান সবার প্রতি শান্তির বার্তা দিয়ে বলেন, ‘বিশ্বকাপ চলাকালীন এক মাসের জন্য অস্থায়ী যুদ্ধবিরতি কিংবা অন্তত মানবিক বিবেচনায় কিছু দিক উন্মোচন করার কথা ভাবুন। অথবা কিছু একটা করুন, যেখান থেকে শান্তি প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ নেওয়া হবে।’