মুন্সীগঞ্জের মুক্তারপুর এলাকায় শাহ সিমেন্ট ফ্যাক্টরিতে ক্রেনের ধাক্কায় ক্লিংকার বোঝাই জাহাজের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত মো. আজিম (৩০) নূর সাকিয়া-১ নামে জাহাজের শ্রমিক। সে নড়াইলের কড়াবাড়িয়া গ্রামের মো. রজব শিকদারের ছেলে।
নূর সাকিয়া-১ জাহাজের মাস্টার মো. ফারুক জানান, মুক্তারপুর এলাকার শীতলক্ষ্যা নদীতে শাহ সিমেন্ট ফ্যাক্টরির ক্রেনের মাধ্যমে জাহাজ থেকে ক্লিংকার নামানো হচ্ছিল। এ সময় আকস্মিক জাহাজের গ্রিজার (ইঞ্জিন অপারেটর) আজিমের মাথায় ক্রেনের ধাক্কা লাগে। তাকে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।