আর্জেন্টিনা-ব্রাজিল জ্বরে ভুগতে চাই না: রিয়াজ

কাতারে আর মাত্র ২ দিন পড়েই শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ। সারা বিশ্ব তাকিয়ে আছে সেই দিকে। মরুভূমির হাওয়া লেগেছে বাংলাদেশি ফুটবল ভক্তদের মনেও। বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে দেশ। এ দেশের তারকারাও বিশ্বকাপ ফুটবল এলে খেলায় মেতে ওঠেন আনন্দে। পছন্দের দল যে বিশ্বকাপ জিতবে বিভিন্ন মাধ্যমে জানিয়ে দিচ্ছেন দেশের তারকা চলচ্চিত্রের অভিনয়শিল্পীরা। নায়ক রিয়াজও রয়েছেন সেই তালিকায়।

এবারের বিশ্বকাপ ফুটবলের নিজের প্রিয় দল থাকলেও তা জানাতে চাননি এই জনপ্রিয় নায়ক। 

দেশে যখন আর্জেন্টিনা আর ব্রাজিলের জোয়ার বইছে, তার দলের নাম জানতে চাইলে তিনি বলেন, ‘এই মূহুর্তে কিছু বলতে চাইনা। খেলা শুরু হোক। তবে আর্জেন্টিনা-ব্রাজিল জ্বরে ভুগতে চাইনা বলে সাফ সাফ বলে দেন এই তারকা।’

তিনি বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের অধীনে সহসভাপতি হিসেবে নিয়োজিত আছেন। তবে বাংলা চলচ্চিত্রের এক সময়ের সবচেয়ে রোমান্টিক ও চাহিদা সম্পন্ন তারকা-নায়ক ‘রিয়াজ’। যশোরের কৃতি সন্তান। সম্পূর্ণ নাম রিয়াজুদ্দীন আহমেদ সিদ্দিক। জন্ম ১৯৭০ সালে। দু্ই ভাই ও ৬ বোনের মধ্যে সর্বোকনিষ্ঠ রিয়াজ। 

‘বাংলার নায়ক’ ছবির মধ্যদিয়ে দিয়ে শুরম্ন হয় রিয়াজের চলচ্চিত্রে যাত্রা। এফডিসির ৮ নং ফ্লোরে রিয়াজের প্রথম শুটিং হয় তার।