তথ্য কর্নার

বিশ্বকাপে কনিষ্ঠ খেলোয়াড় জার্মানির ইউসুফা

পৃথিবীর শ্রেষ্ঠ উৎসব ফুটবল বিশ্বকাপ শুরু আজ। কাতারের আল-খোরের আল-বায়াত স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গ্রুপ-এ’র দুই দল ইকুয়েডুর ও স্বাগতিক কাতার। 

কাতার বিশ্বকাপে সবচেয়ে কনিষ্ঠতম খেলোয়ার জার্মানির ইউসুফা মউকোকো। তার বয়স মাত্র ১৭ বছর। আর বয়স্ক খেলোয়ার হলেন মেক্সিকোর আলফ্রেডো তালাভেরা। তার বয়স ৪০ বছর।

ইউসুফা মউকোকোর জন্ম ২০০৪ সালের ২০ নভেম্বর। সেই হিসাবে মাত্র ১৭ বছর বয়সেই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবেন তিনি। বুরুশিয়া ডর্টমুন্ডের এই ফুটবলার ইতিমধ্যেই জার্মান ফুটবলে নজর কেড়েছেন।