বসুন্ধরা কিংস বিশ্বকাপ কুইজের প্রথম দিনের বিজয়ী ছানা উল্লাহ

সঠিক প্রেডিকশন করে বসুন্ধরা কিংস দেশ রূপান্তর বিশ্বকাপ ফুটবল প্রতিদিনের কুইজের পুরস্কার জিতেছেন টিপু সুলতান রোড ঢাকার ছানা উল্লাহ। তিনি পাবেন একটি ট্যাব। কুইজে অংশগ্রহণ করে আপনিও জিতে নিতে পারেন পুরস্কার। দেখুন বিশ্বকাপ, পড়ুন দেশ রূপান্তর। 

প্রথম দিনের কুইজ ড্র আয়োজনে দেশ রূপান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা মামুন, রূপায়ন গ্রুপের মিডিয়া কোঅর্ডিনেটর মেহেদী হাসান, বসুন্ধরা কিংসের মিডিয়া ম্যানেজার মো. শিহাব রহমান, দেশ রূপান্তরের ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম খোকন, যুগ্ম বার্তা সম্পাদক জুয়েল মোস্তাফিজ, দেশ রূপান্তরের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মিজানুর রহমান, এজিএম শফিকুল আলম, আলোকচিত্র সম্পাদক সাহাদাত পারভেজ, ম্যানেজার (প্রশাসন) আনোয়ার হোসেন চৌধুরী, প্রযোজক লিটু হাসান, মাল্টিমিডিয়ার ইনচার্জ হাবিবুর রহমান পলাশ, আইটি ইনচার্জ মাহমুদ খান উপস্থিত ছিলেন। 

দেশ রূপান্তরের হেড অব ইভেন্টস শিমুল সালাহউদ্দিনের উপস্থাপনায় এ আয়োজনে ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা মামুন বলেন, হাজারো পাঠকের পাঠানো অজস্র কুইজের উত্তর থেকে বোঝা যায় এই কুইজ আয়োজন পাঠকরা গ্রহণ করেছেন। প্রতিদিনই তিনি এমন সাড়া আশা করেন। মোস্তফা মামুন এই আয়োজনের পৃষ্ঠপোষকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ফ্ল্যাট আর কোন কুইজ আয়োজনেই দেয়া হচ্ছে না, সেদিক থেকে দেশ রূপান্তরের বিশ্বকাপ কুইজ আয়োজনই সবচেয়ে সাড়াজাগানো বড় কুইজ আয়োজন। 

বসুন্ধরা কিংসের মিডিয়া ম্যানেজার মো. শিহাব রহমান বলেন, এমন সাড়াজাগানো আয়োজন আমি আশা করিনি, এতো অজস্র মানুষ কুইজের উত্তর পাঠিয়েছেন দেখে আমি মুগ্ধ। 

পুরো আয়োজনটির ভিডিও দেখা যাবে দেশ রূপান্তরের ফেইসবুক ও ইউটিউবে।