প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তা পরিচয়ে মোবাইল ফোনে জেলা প্রশাসককে চাকরির সুপারিশ করার অভিযোগে মমিনুল ইসলাম নামে এক প্রতারককে আটক করেছে কুড়িগ্রামের নাগেশ্বরী থানা-পুলিশ। আটক মমিনুল ইসলাম নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের পূর্ব রামখানা চৌধুরীটারি গ্রামের জামাল উদ্দিন চৌধুরীর ছেলে। গতকাল মঙ্গলবার সকালে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
নাগেশ্বরী থানার ওসি নবীউল হাসান জানান, পরিবার পরিকল্পনা বিভাগের নিয়োগ চলাকালে প্রধানমন্ত্রীর দপ্তরের পরিচালক পরিচয় দিয়ে নীলফামারী জেলা প্রশাসককে মোবাইল ফোনে এক পরীক্ষার্থীর বিষয়ে সুপারিশ করেন মমিনুল। বিষয়টি পুলিশকে জানালে তার অবস্থান শনাক্ত করে আটক করা হয়।