দক্ষিণ আফ্রিকা থেকে ২ আসামিকে চায় বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকায় পলাতক থাকা ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার দুই আসামিকে ফেরত চেয়েছে বাংলাদেশ।

গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় সফররত দক্ষিণ আফ্রিকার উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্যান্ডিট মাসেগো ডিলামিনির সঙ্গে বৈঠকে আসামিদের ফেরাতে সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দক্ষিণ আফ্রিকায় ২১ আগস্ট গ্রেনেড হামলার দুজন আসামি আছে বলে আমরা জানতে পেরেছি। এর মধ্যে একজনের অবস্থান আমরা নিশ্চিত। তাদের কীভাবে ফিরিয়ে আনা যায়, সেটা নিয়ে আলোচনা হয়েছে।

শাহরিয়ার আলম বলেন, দক্ষিণ আফ্রিকায় প্রচুর কয়লা রয়েছে। সেখান থেকে কয়লা আমদানি নিয়েও আলোচনা হয়েছে।

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা তাজ উদ্দিন দক্ষিণ আফ্রিকায় পালিয়ে রয়েছেন।