বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ফ্রান্সের লুকাস হার্নান্দেজ

অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপার পাপ মোছন করেছে ফ্রান্স। তবে দলটির চোটের মিছিল ভারি হচ্ছে। বেনজেমা, পগবাদের হারিয়েছে আগেই। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে লুকাস ফার্নান্দেজের নাম। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে হাঁটুতে চোট পেয়ে বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন ফরাসি রক্ষণভাগের এই ফুটবলার।

আজ বুধবার সকালে এমআরআই স্ক্যান করে লুকাসের চোটের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, তার লিগামেন্ট ছিড়ে গেছে। এজন্য থাকতে হবে মাঠের বাইরে। ফলে কার্যত শেষ হয়ে গেছে তার বিশ্বকাপের বাকি ম্যাচগুলো খেলার স্বপ্ন। বায়ার্ন মিউনিখেরে লেফট ব্যাক ডিফেন্ডিং ২৬ বছর বয়সী এই খেলোয়াড় কাতার বিশ্বকাপের উদ্বোধনী খেলার ১৩ মিনিটের সময় হাঁটুতে চোট পান।

তার ছিটকে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন ফ্রান্স দলের কোচ ও ম্যানেজার দিদিয়ের দেশম। লুকাসের ছিটকে যাওয়াতে আক্ষেপ করে বলেন, ‘লুকাস আমাদের দলের গুরুত্বপূর্ণ একজন সদস্য। সে নিজের সেরাটা উজার করে দিতে পারে, অকাল চোটে তার ছিটকে যাওয়াটা আমাদের জন্য অনেক দুশ্চিন্তার।’

দেশম আশা প্রকাশ করে বলেন, সে একজন লড়াকু যোদ্ধা। এ নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। চোট কাটিয়ে সে দ্রুতই দলের সঙ্গে ফিরবে। আশা করি গ্রুপ পর্বের পর থেকেই আমরা তাকে পাবো।’

তবে দ্রুত ফিরে আসার সম্ভাবনা যে খুব ক্ষীণ, সেটা দেশমও ভালো করেই জানেন। কিন্তু টুর্নামেন্টের মাঝপথে আর স্কোয়াডে পরিবর্তনের সুযোগ নেই। তাই খুঁড়িয়ে খুঁড়িয়েই চলতে হবে ফরাসি বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও কোচকে।