অস্ত্রোপচারের পর কেমন আছেন সেই সৌদি ফুটবলার?

এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় চমকটা উপহার দিয়েছে সৌদি আরব। গত মঙ্গলবার ‘সি’ গ্রুপের ম্যাচে তারা হারিয়ে দিয়েছে ফেভারিট আর্জেন্টিনাকে। অঘটনের বিশ্বকাপ শুরু হয়েছিল ওই ম্যাচ থেকেই। তবে ওই ম্যাচে সৌদি ফুটবলার ইয়াসির আল শাহরানি ভয়াবহ চোটের কবলে পড়েন।

শাহরানির চোয়াল ও মুখের বাঁ দিকের হাড় ভেঙে যায়। আঘাত পেয়েছিলেন বুক ও পেটেও। পরে তার অস্ত্রোপচার হয়েছে। এখন কেমন আছেন তিনি?

সৌদি আরবের টুইটার পেজে হাসপাতাল থেকে একটি ভিডিও পোস্ট করে শাহরানি জানান, এখন সম্পূর্ণ সুস্থ রয়েছেন তিনি। দর্শক সমর্থকেদের ধন্যবাদ জানান। সেই সঙ্গে বলেন, সৌদি আরবের দর্শকেদের আর্জেন্টিনার বিপক্ষে জয় প্রাপ্য ছিল।

৩০ বছর বয়সী শাহরানি চোট পেয়েছিলেন নিজ দলের গোলরক্ষকের সঙ্গে ধাক্কায়। স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। চোট যে বেশ গুরুতর তা বোঝা গিয়েছিল তখনই।

-- 
ফ্ল্যাট জেতার কুইজে অংশ নিতে এখানে ক্লিক করুন