আর্জেন্টিনার বিপক্ষে ইতিহাসগড়া জয়ের পর শিরোনাম হয়েছিল সৌদি আরব। সেই জয়ের উল্লাসে সৌদিতে সরকারি ছুটি পালন করা হয়। সঙ্গে নকআউট পর্বে যাওয়ার পথটাও হয়েছে প্রশস্ত। আজ পোল্যান্ডের বিপক্ষে খেলবে তারা। তবে তার আগে দেশটির যুবরাজের থেকে দামি উপহার পেলেন প্রত্যেক ফুটবলার।
যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কাছ প্রত্যেক খেলোয়াড় উপহার হিসেবে পাচ্ছেন রোলস-রয়েস ফ্যান্টম মডেলের গাড়ি উপহার পাচ্ছেন। যার বাজার মূল্য প্রায় পাঁচ লাখ ইউরো।
রোলস-রয়েস একটি বিলাসবহুল গাড়ি। যাতে অনেক সুবিধা রয়েছে। রবার্ট লেভানডোফস্কির পোল্যান্ডের বিপক্ষে খেলতে নামার আগে যুবরাজের কাছ থেকে এমন উপহার নিশ্চয়ই সৌদি ফুটবলারদের অনুপ্রাণিত করবে।
আজ পোল্যান্ডকে হারালেই নিশ্চিত হবে রাউন্ড ১৬ তে খেলার টিকেট নিশ্চিত হবে সৌদি আরবের।