সৌদিদের পেনাল্টি মিসের সন্ধ্যায় জয় পোল্যান্ডের

আর্জেন্টিনাকের হারিয়ে তাক লাগিয়ে দিয়েছিল সৌদি আরব। আজ জিতলে নিশ্চিত হতো নকআউট পর্ব। কিন্তু সেই সুযোগ আর তাদের দেয়নি পোল্যান্ড। ২-০ গোলে তাদের হারিয়ে জয় তুলে নিয়েছেন রবার্ট লেভানডেফস্কিরা। 

খেলার ৩৯ মিনিটে এগিয়ে যায় পোল্যান্ড। প্রতি আক্রমণ থেকে বক্সের মধ্যে বল পেয়ে যান রবার্ট লেভানডফস্কি। গোলকিপারকে একা পেয়েও বল জালে পাঠাতে পারেননি বার্সেলোনার স্ট্রাইকার। তবে বলের নিয়ন্ত্রণও হারাননি। গোললাইনের কাছাকাছি এলাকা থেকে তিনি বল পাঠান বক্সের ভেতরে দাঁড়িয়ে থাকা মিডফিল্ডার পিওতর জিয়েলিনস্কিকে। সহজেই বল জালে জড়ান তিনি।

প্রথমার্ধের ৪৪ মিনিটে আবার পেনাল্টির দেখা পায় সৌদি আরব সুযোগ ছিল সমতায় ফেরার। কিন্তু পেনাল্টি মিসে, যেন ম্যাচটাই তাদের হাত থেকে ফসকে গেছে।

৮১ মিনিটে স্কোরশিটে নাম লেখান লেভা নিজেই। এবারও প্রতি আক্রমণ থেকে লেভানডফস্কি বল পেয়ে যান অ্যাটাকিং থার্ডে। তাকে রোখার চেষ্টা করেন আল মালকি। কিন্তু লেভার গতির সঙ্গে পেরে ওঠেননি। অসাধারণ দক্ষতায় বল জালে পাঠান লেভা।

এরপর আর কোনো দল গোল পাওয়ায় ২-০ গোলে সৌদিদের বিপক্ষে জয় নিশ্চিত করে পোল্যান্ড।