মেসি জ্বরে আক্রান্ত গোটা বিশ্ব। লিওনেল মেসির এটা শেষ বিশ্বকাপ। শনিবার উন্মাদনা ছিল তুঙ্গে। সেই উত্তেজনার আঁচ ঢালিউড সুন্দরীর বাড়িতেও। মেসিকে কাছে না পেলেও টেলিভিশনের এপার থেকেই এঁকে দিলেন ভালোবাসা।
তিনি আর কেউ নন, ওয়ানব অ্যান্ড ওনলি পরীমনি। ৪৬ ইঞ্চি চওড়া টেলিভিশনের পুরো স্ক্রিনজুড়ে তখন শুধুই মেসি। পর্দার এপার থেকেই ছুঁয়ে দেখার চেষ্টা করছিলেন অভিনেত্রী। পরনে আর্জেন্টিনার জার্সি।
একের পর এক চুমু ছুড়ে দিলেন মেসিকে। সেই মুহূর্তকে ফ্রেমবন্দি করতেও ভোলেননি নায়িকা। পরে তা সোশাল মিডিয়ায় নিজের অনুরাগীদের সাথে শেয়ার করে নেন। পরীমনির ওই শর্ট ভিডিওটিতে ৬০ হাজারের বেশি মানুষ রিঅ্যাক্ট দেন।
তিন সেকেন্ডের সেই শর্ট ভিডিওর ক্যাপশনে পরীমনি লেখেন, মেসি একটা ভালোবাসা। এর পর একটি লাল ভালোবাসার ইমোজি আর একটা হাই ফাইভ।
প্রসঙ্গত, সৌদি আরবের কাছে হারের ধাক্কা কাটিয়ে কাতার বিশ্বকাপে অবশেষে জয় পেল আর্জেন্টিনা। শনিবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোকে হারাল ২-০ ব্যবধানে। দ্বিতীয়ার্ধে গোল দুটি করেন লিওনেল মেসি ও এনজো ফার্নান্দেজ। আপাতত ৩০ নভেম্বরের দিকে নজর মেসিভক্তদের। সেদিন পোল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে নামবে আর্জেন্টিনা।