মরোক্কোর দুই যুগের অপেক্ষার অবসান হলো। বিশ্বকাপের মঞ্চে কোনো জয়ের দেখা ছিল না যাদের, সেই তারাই হইচই ফেলে দিয়েছে। পূর্ব আফ্রিকার দেশটি জয় পেয়েছে বেলজিয়ামের মতো দলের বিপক্ষে! এমন জয়ের পর এক অপূর্ব দৃশ্য দেখা গেল আল থুমামা স্টেডিয়ামে।
স্বাভাবিকভাবেই উল্লাসে মেতেছিলেন মরক্কোর ফুটবলারেরা। এর মাঝেই গ্যালারির দিকে ছুটে যান দলের ডিফেন্ডার আস্রাফ হাকিমি। সেখানে যে তার গর্ভধারীনী মা অপেক্ষা করছেন ছেলেকে কাছে পেতে।
হাকিমিকে পেতেই তার কপালে চুমু একে দেন গর্বিত সেই মা। হাকিমিও মাকে আদর করেন। শুধু নিজের ছেলে নয়, তার সতীর্থদেরকেও কাছে ডেকে আদর করেছেন এই মা। গ্যালারিতে এমন দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন সবাই।
উল্লেখ্য, বেলজিয়ামকে আজ ২-০ গোলে হারিয়ে দিয়েছে মরক্কো। ৬৮ মিনিটে বদলি নামার পাঁচ মিনিট পরই প্রথম গোল করেন ফরোয়ার্ড আবদেলহামিদ সাবিরি। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে জিয়েশের ক্রস থেকে জয়সূচক গোলটি করেন জাকারিয়া আবুখলাল।