বিশ্বকাপের মাঝপথেই সেরা গোলরক্ষককে বাদ

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দলে সেরা গোলকিপারকেই একাদশে রেখেছিল ক্যামেরুন। যদিও সুইজারল্যান্ডের সঙ্গে সে ম্যাচে তারা হেরেছিল ১-০ গোলে। তবে সার্বিয়ার বিপক্ষে খেলতে নামার কয়েক ঘণ্টা আগে সেই গোলরক্ষক আন্দ্রে ওয়ানাকে বহিষ্কার করেছে ক্যামেরুন। শৃঙ্খলাজনিত কারণে বিশ্বকাপের দল থেকেই তাকে বাদ দেওয়া হয়েছে।   

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলির তথ্য অনুযায়ী, শৃঙ্খলাজনিত কারণে ওনানাকে বাদ দেওয়া হয়েছে। তবে ক্যামেরুনিয়ান ফেডারেশন এখনও স্কোয়াড থেকে গোলরক্ষককে প্রত্যাহারের ঘোষণা দেয়নি। ম্যাচ শুরুর ক্যামেরুনের ঘোষিত লাইনআপে অনুপস্থিত খেলোয়াড় ছিলেন তিনি। তার বদলী হিসেবে ডেভিস এপাসিকে দলে নেওয়া হয়।

এসব প্রতিবেদনে বলা হয়েছে, কোচ রিগোবার্ট সঙের সঙ্গে তার মতবিরোধের জেরে তাকে বাদ দেওয়া হয়েছে। ওয়ানা পা দিয়ে খেলতে পছন্দ করেন। গোলপোস্টে বেশিরভাগ সময় বল এলে তিনি পা দিয়েই ফেরাতেন। যা কোচের কাছে ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় তাকে পা দিয়ে খেলতে নিষেধ করেছিলেন। হাত দিয়ে বল ধরতেই বলেছিলেন রিগোবার্ট।

কিন্তু ওয়ানা কোচের এই নির্দেশ পালন করেননি। এর জেরেই তাকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে বিশ্বকাপের স্কোয়াড থেকেও বাদ দেওয়া হয়েছে।

ওয়ানাকে বাদ দেওয়ার ম্যাচে শুরুতেই এগিয়ে গিয়েছিল ক্যামেরুন। কিন্তু পরে আবার তিন গোলে পিছিয়ে যায়। সার্বিয়ার বিপক্ষে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরেছে তারা। ৩-৩ গোলে খেলায় সমতা চলছে।