কক্সবাজারের উখিয়ার পালংখালী এলাকায় অভিযান চালিয়ে র্যাবের পরিচয়ে চাঁদাবাজি করা আবু তাহের (৩৫) নামে একজনকে আটক করেছে র্যাব-১৫’র সদস্যরা।
আবু তাহের কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁহ ইউনিয়নের ৭নং ওয়ার্ড নাপিতখালী ও বর্তমানে পালংখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের (কামালের বাড়ি) মোহাম্মদ মিয়ার ছেলে। তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, পালংখালীর বিভিন্ন দোকানে র্যাব পরিচয় দিয়ে কয়েকজন চাঁদা দাবি করছিল।
পরে গত রবিবার বিকেলে আবু তাহেরকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আবু তাহের বেশ কিছুদিন ধরে র্যাবের পরিচয় দিয়ে বিভিন্ন দোকানে চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। তারা এক ব্যবসায়ীর কাছে র্যাব পরিচয় দিয়ে আটক করার ভয় দেখিয়ে দেড় লাখ টাকা দাবি করলে তিনি তাদের ১ লাখ টাকা দেন। দলটি র্যাবের জ্যাকেট পরে বিভিন্ন এলাকায় অপকর্ম করছে।