খুলনায় ট্রেনের ধাক্কায় নগরীর আযম খান কমার্স কলেজের বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র আবদুল আজিজের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে নগরীর শিরোমণি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি যশোরের গদখালীর নিত্যানন্দকাটি গ্রামের আতিয়ার রহমানের ছেলে; খুলনায় থেকে লেখাপড়া করতেন।
খুলনা রেলওয়ে থানার এএসআই ভবেশ কুমার জানান, সকাল থেকে ওই শিক্ষার্থী মনমরা হয়ে ঘোরাঘুরি করছিলেন। দুপুর পৌনে ২টার দিকে রেললাইন ধরে পশ্চিম দিকে যাচ্ছিলেন তিনি। এর কিছুক্ষণ পরে বেনাপোলগামী ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।