রাজবাড়ীতে জেলা যুবদলের সাবেক আহ্বায়ক সামসুল আলম বাবলু হত্যা মামলায় রাজবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মীর এনাম আলী বাচ্চুসহ দুজনকে মৃত্যুদন্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।
মৃত্যুদন্ড পাওয়া অপর আসামি হলেন সানোয়ার রহমান জকি।
গতকাল সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন এ রায় দেন। রায়ে চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলো ইয়াকুব, রানা, রশিদ, শাহীন এবং ফরহাদ হোসেন বাপ্পী। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়। মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৩ আগস্ট গভীর রাতে একদল দুর্বৃত্ত সামসুল আলম বাবলুকে গুলি করে হত্যা করে।