ঠাকুরগাঁওয়ে অ্যাসিড অপরাধ দমন আইনে দায়ের করা মামলায় মামুনুর রশিদ মামুন নামে এক যুবকের ১২ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত।
মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ এই রায় দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রুমি আক্তার বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে ২০১৯ সালে অ্যাসিড দমন আইনে মামলা দায়ের করেন।
আদালত শুনানি শেষে মামুনুর রশিদ মামুন নামে এক যুবকের ১২ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে। মামলার অপর দুই আসামি আব্দুল কুদ্দুস ও ফরহাত আলমকে নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস প্রদান করেন।