বিশ্বকাপে ফ্রান্স দলে ফিরছেন বেনজেমা!

উরুর চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন করিম বেনজেমা। সেই তিনি নাকি কাতারে ফ্রান্স দলে ফিরতে পারেন। প্রত্যাশার চেয়েও দ্রুত তিনি সেরে উঠেছেন। তাতেই তার দলের ফেরার সম্ভাবনা জেগেছে। 

এমন দাবি করেছে স্প্যানিশ রেডিও ওন্দা মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের হয়ে ১ ডিসেম্বর থেকেই অনুশীলনে ফিরতে পারেন এই ব্যালন ডি’অরজয়ী তারকা। তাতেই তাঁর বিশ্বকাপ দলে ফেরার সম্ভাবনা জেগেছে বলে ওন্দার।

তবে ফরাসি সংবাদমাধ্যম বলছে অন্য কথা। আরএমসি স্পোর্টসের দাবি, বিশ্বকাপ শেষ হওয়ার আগে বেনজেমার চোট সেরে উঠার কোনো লক্ষণ নেই। তিনি এখনও পুনর্বাসন প্রক্রিয়াতেই রয়েছেন।

এদিকে বেনজেমা নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে লিখেছেন ৯৭৪। যদিও কাতারের ৯৭৪ স্টেডিয়ামে তাদের আর কোনো খেলা নেই। তাই রহস্যই রেখে দিলেন করিম বেনজেমা।