বিশ্বকাপ জোয়ারে মাতোয়ারা দুনিয়া। দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর বিশ্বকাপ ফুটবল উপলক্ষে র্যাংগস, ভিসতা, ওয়ালটন ও বসুন্ধরা কিংসের সহায়তায় আয়োজন করেছে চারটি নিয়মিত কুইজ। আর রূপায়ণ সিটি মেগা কুইজের পুরস্কার রূপায়ণ সিটির সৌজন্যে একটি রেডি ফ্ল্যাট।
বসুন্ধরা কিংসের সৌজন্যে বসুন্ধরা কিংস— দেশ রূপান্তর প্রতিদিনের কুইজ এ অংশ নিয়ে প্রতিদিন একজন পাঠক জিতে নিচ্ছেন একটি ট্যাব।
উৎসবমুখর পরিবেশে প্রতিদিনই দৈনিক দেশ রূপান্তর কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে প্রতিদিনের কুইজের ড্র। আজ বুধবার (৩০ নভেম্বর) কুইজের ড্র ও পুরস্কার প্রদান আয়োজনে অতিথি ছিলেন কিংবদন্তি কণ্ঠশিল্পী বশীর আহমেদের পুত্রকন্যা, শিল্পী হুমায়রা বশীর ও রাজা বশীর।
ড্র-আয়োজনে দুজন মিলে অজস্র সঠিক উত্তরের মধ্য থেকে কুইজ ৯ এর বিজয়ী ঢাকার মুগদার আফরোজার নামটি তোলেন। আগামীকাল বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় কুইজ ড্র আয়োজনে বিজয়ী আফরোজার হাতে বসুন্ধরা কিংসের সৌজন্যে একটি ট্যাব পুরস্কার হিসেবে তুলে দেওয়া হবে।
আন্তরিক এই আয়োজনে কুইজ ৭ এর বিজয়ী নোয়াখালীর সেনপাড়া থেকে আসা সালমার হাতে পুরস্কার তুলে দেন শিল্পী হুমায়রা বশীর। কুইজ ৮ এর বিজয়ী টাঙ্গাইলের আব্দুর রহমানের হাতে পুরস্কার তুলে দেন শিল্পী রাজা বশীর।
পুরস্কার গ্রহণ করে সালমা বলেন, 'অনেক ভালো লাগছে পুরস্কার হাতে পেয়ে’।
আগের দিন আসতে না পারায় পুরস্কার পাবেন না এমন কোন শঙ্কা মনে ছিল কী না জানতে চাইলে তিনি বলেন, ‘পুরস্কার মিস হবে না দেশ রূপান্তরের প্রতি এই ভরসা সব সময় আছে’।
কুইজ ৮ বিজয়ী আব্দুর রহমান প্রতিক্রিয়ায় বলেন, আমার খুব ভালো লাগছে আমি বন্ধুদের নিয়ে এসেছি পুরস্কার নিতে। ট্যাব নিজে কিনতে পারতাম না পুরস্কার না পেলে, পেয়ে খুব ভালো হলো, পড়াশোনা ও বিনোদনের কাজে লাগাতে পারব’।
মঙ্গলবার দৈনিক দেশ রূপান্তরের হেড অফ ইভেন্টস অ্যান্ড ব্র্যান্ডিং শিমুল সালাহ্উদ্দিনের উপস্থাপনায় বিজয়ী ও আমন্ত্রিত অতিথি ছাড়াও ছিলেন দেশ রূপান্তরের প্রধান প্রতিবেদক উম্মুল ওয়ারা সুইটি, সহ-প্রধান প্রতিবেদক প্রতীক ইজাজ, ইনচার্জ মাল্টিমিডিয়া হাবিবুর রহমান পলাশ, বিনোদন বিভাগের ইনচার্জ মাসিদ রণ এবং প্রযোজক লিটু হাসান।
এই আয়োজনের ভিডিও দেখা যাবে দেশ রূপান্তরের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।