এসএসসি ২০০৪ ব্যাচের ক্রিকেটের ফাইনালে জয় ঢাকার

সারা বাংলাদেশের ২০০৪ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে ‘এইচপিএল গ্র্যান্ড সিজন-০২’ এর গ্র্যান্ড ফাইনাল সম্পন্ন হয়েছে। মিরপুরের পুলিশ স্টাফ কলেজ মাঠে ময়মনসিংহ বিভাগকে ৪ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা।

দেশের আট বিভাগের দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনালে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৬ রান করে ময়মনসিংহ। জবাবে চার বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় ঢাকা। ম্যাচ সেরা ও টুর্নামেন্ট সেরার পুরস্কার উঠেছে ঢাকার আরিফুর রহমানের হাতে। এছাড়া সর্বোচ্চ রান ও ছক্কার কীর্তিটাও গড়েন তিনি।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্পন্সর অনার বিন্দু। টুর্নামেন্টে স্পন্সর করেন আইটিএস, পিএসবিএসএল, উইবন্ড, স্পেকটার্ম ও এক্সেল ইঞ্জিনিয়ারিং। মিডিয়া পার্টনারের দায়িত্বে ছিল দেশ রূপান্তর ও এশিয়ান টিভি।