পুরো বিশ্বকে এক করে ফেলে ফুটবল বিশ্বকাপ। যে কারণে এ টুর্নামেন্ট গ্রেটেস্ট শো অন আর্থ হিসেবে খ্যাত। এ নিয়ে উপমহাদেশে উন্মাদনার শেষ নেই। বাংলাদেশও তখন দুই ভাগ হয়ে যায়। ব্রাজিলের ফুটবলের ভক্ত সারা বিশ্বজুড়েই ছড়িয়ে আছে। আর্জেন্টিনারও পিছিয়ে নেই। ইদানিং আলোচনা হচ্ছে মেসিদের দেশের বাইরে তাদের সবচেয়ে বেশি সমর্থক বাংলাদেশেই।
সম্প্রতি আর্জেন্টিনার গণমাধ্যমে বাংলাদেশের মেসি সমর্থকদের খবর প্রকাশিত হয়েছে। দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আর্জেন্টাইন ভক্তদের উচ্ছ্বাস প্রকাশ করেছে। তাদের এমন উন্মাদনা দেখে নিজেকে আর সংযত রাখতে পারেননি এক প্রশ্নকর্তা।
আর্জেন্টিনার ডি স্পোর্টস রেডিওর ক্রীড়া সাংবাদিক করোল দিয়েগো ছিলেন সেই প্রশ্নকর্তা। তিনি বাংলাদেশের মানুষের আর্জেন্টিনা নিয়ে উন্মাদনা কথা উল্লেখ করে প্রশ্ন করেছিলেন স্কালোনির কাছে।
যার উত্তরে আর্জেন্টানইন কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘বহু বছর ধরে আর্জেন্টিনা নিয়ে সারাবিশ্বে এক ধরনের পাগলামী হয়ে আসছে। এটা শুরু হয়েছিল দিয়াগো ম্যারাডোনার কারণে। এখন হচ্ছে লিওনেল মেসির জন্য। বাংলাদেশসহ বিশ্বের অনেক জায়গায় এরকম উন্মাদনা দেখে আমরা আনন্দিত হই।’
বাংলাদেশি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্কালোনি বলেন, ‘বাংলাদেশের মানুষকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই বিশ্বকাপে নিজেদের পুরোটা নিংড়ে দিয়ে চেষ্টা করছি। আমরা জানি এটা কতটা কঠিন। তবে শেষ পর্যন্ত এটাই ফুটবল। বাংলাদেশের প্রতি স্কালোনির কৃতজ্ঞতা।’