পোল্যান্ডের বিপক্ষে খেলে আর্জেন্টাইনদের হয়ে সর্বোচ্চ বিশ্বকাপ ম্যাচ খেলার রেকর্ড গড়েছিলেন লিওনেল মেসি। আজ অস্ট্রেলিয়ার সঙ্গে খেলতে নেমে গড়লেন আরেক রেকর্ড। হাজারতম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন তিনি। যা আবার গোল করে স্মরণীয় করে রাখলেন। তার গোলেই এগিয়ে গেছে আর্জেন্টিনা।
খেলার ৩৫ মিনিটে নিকোলাস ওটামেন্ডির দেওয়া পাসে গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তাতেই আর্জেন্টিনা এগিয়ে যায় ১-০ গোলে। শুধু তাই নয়, বিশ্বকাপের নক-আউট পর্বে এটাই মেসির প্রথম গোল।
এই গোলে এগিয়ে থেকেই বিরতিতে গেছে আর্জেন্টিনা। বিশ্বকাপে মেসি নিজের নবম গোল স্পর্শ করলেন। যে গোলে তিনি ছাড়িয়ে গেছেন আর্জেন্টাইন কিংবদন্তী দিয়াগো ম্যারাডোনেকেও। ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী এই তারকা বিশ্বকাপে পেয়েছিলেন ৯ গোলের দেখা।
শেষ আটের ম্যাচে দুই দলই লড়াই করছে সমানতালে। উভয়ই রক্ষণভাগকে ভালোই শক্তিশালি করেছে। আর্জেন্টিনা দুইবার শট নিলেও গোল পোস্ট লক্ষ্য নিতে পেরেছে মাত্র একটি শট। তাতেই গোল পেয়ে যান মেসি। অন্যদিকে অস্ট্রেলিয়া একটি মাত্র শট নিলেও সেটা ছিল লক্ষ্যভ্রস্ট। তবে দুই দলের আক্রমণভাগও দারুণ লড়াই করছে। যদিও বল দখলে এগিয়ে আর্জেন্টিনা। পুরো প্রথমার্ধের ৬১ শতাংশ সময় বল তাদের পায়েই ছিল বল।