লিওনেল মেসি তার হাজারতম ম্যাচ স্মরণীয় করতে নিজেই গোল করেছেন। ম্যাচের ৩৫ মিনিটে তার গোলে এগিয়েছিল আর্জেন্টিনা।
এবার তার ম্যাচকে স্মরণীয় করে তুলছেন লিওনেল স্কালোনির গোপন অস্ত্র মাকড়শা মানব জুলিয়ান আলভারেজ। তার গোলে বড় লিড নিয়েছে আর্জেন্টিনা।
শেষ ষোলোর ম্যাচে আহমেদ বিন আলি স্টেডিয়ামে তার গোলে ২-০ গোলে এগিয়ে গেছে আর্জেন্টিনা। ম্যাথু রায়ানের কাছ থেকে বলটি যেন ছিনিয়ে নিয়ে গোল দেন তিনি।