মির্জাপুরে বিএনপির ৬ নেতাকর্মী রিমান্ডে

টাঙ্গাইলের মির্জাপুরে নাশকতা চেষ্টার অভিযোগে ফের গ্রেপ্তার বিএনপির ৬ নেতাকর্মীকে রিমান্ডে নিয়েছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাদের একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির ৬ নেতাকর্মীকে নাশকতা চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করে মির্জাপুর থানা-পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার হাট ফতেপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে রাসেল (২৭), আদাবড়ি গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে রুবেল হোসেন (৪১), হাট ফতেপুর গ্রামের মৃত জাফর আলীর ছেলে শওকত হোসেন (৪৫), পাথরঘাটা গ্রামের মৃতলাবু মিয়ার ছেলে আলী হোসেন (৫৫), আনাইতারা গ্রামের মৃত ঈমান আলীর ছেলে আবু বক্কর সিদ্দিকী(৫০) এবং জামুর্কী উত্তর পাড়ার মৃত হিম্মত আলীর ছেলে খোরশেদ আলম (৫০)। গ্রেপ্তারকৃতরা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে।

শনিবার গ্রেপ্তারকৃতদের টাঙ্গাইলের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালতের বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন বলে মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার জানিয়েছেন।