গত ২৪ ঘণ্টায় খুলনায় বিএনপি’র ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতভর নগরীর বিভিন্ন এলাকায় বিএনপি নেতাদের বাড়ি বাড়ি তল্লাশি চালানো হয়।
আজ রবিবার দুপুরে দলীয় কার্যালয় অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা।
এ সময় তিনি লিখিত বক্তব্যে বলেন, ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশ বানচাল করতে বিশেষ অভিযানের নামে রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে। গ্রেপ্তারে ব্যর্থ হয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার, ঢাকায় সমাবেশ অংশ নিলে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দেওয়া হচ্ছে।
প্রেস ব্রিফিংয়ে গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের তালিকা দেওয়া হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ১৬নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, ২নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. ইমদাদুল হক, যুবদল নেতা কামাল হোসেন, বিএনপি নেতা ইয়াসিন, ৩১নং ওয়ার্ড বিএনপি নেতা আসলাম শেখ, ছাত্রদল নেতা রাসিকুল আনাম রাসু, যুবদল নেতা মেহেদী হাসান বাপ্পী, বিএনপি নেতা আরিফিন শরীফ, যুবদল নেতা শাহীন পাটোয়ারী, আল মামুন, বিএনপি নেতা আরিফুর রহমান আরিফ, মো. আসাদ, ছাত্রদল নেতা তরিকুল ইসলাম (শামীম), যুবদল নেতা মো. সেলিম, বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা মনিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা শাহজাহান বাদশা, শ্রমিকদল নেতা মিরাজ, যুবদল নেতা মো. সেলিম, ছাত্রনেতা শামীম, যুবদল নেতা ইব্রাহিম হোসেন, বিএনপি নেতা মো. মাসুদ, মো. মিঠু, ইউসুফ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্যসচিব মনিরুল হাসান বাপ্পী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হোসেন বাবু, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম খান, একরামুল হক হেলাল, মহানগর বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক এহতেশামুল হক শাওন প্রমুখ।