দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের সোমবারের শেষ ষোলোর ম্যাচে নেইমার কি খেলবেন? ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কোচ তিতে ‘হ্যা’ বললেও নিশ্চিত করতে পারেননি। রবিবার রাতে দলের অনুশীলন দেখে সিদ্ধান্ত নেবেন তিনি।
এ বিষয়ে তিতে বলেছেন, ‘নেইমার অনুশীলন করবেন। তাকে বিশেষ ট্রেনিং করানো হবে। তাই আমি এখনই কিছু বলবো না। ট্রেনিং ঠিক ঠাক হয়, তো সে খেলবে।’
বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে সার্বিয়ার এক ডিফেন্ডারের সংগে সংঘর্ষে ডান গোড়ালিতে চোট পাওয়া নেইমার ৮ দিন পর শনিবার অনুশীলনে ফিরেছিলেন। তখন থেকেই প্রত্যাশা ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নকআউট পর্বে ফিরবেন মাঠে।