দেশ রূপান্তর - বসুন্ধরা কিংস প্রতিদিনের কুইজ

পুরস্কার নিতে এসে আবার পুরস্কার পেলেন মাণ্ডার আব্দুল্লাহ্

দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর বিশ্বকাপ ফুটবল উপলক্ষে র্যাংগস, ভিসতা, ওয়ালটন ও বসুন্ধরা কিংসের সহায়তায় আয়োজন করেছে চারটি নিয়মিত কুইজ। আর রূপায়ণ সিটি মেগা কুইজের পুরস্কার রূপায়ণ সিটির সৌজন্যে একটি রেডি ফ্ল্যাট। বসুন্ধরা কিংসের সৌজন্যে বসুন্ধরা কিংস-দেশ রূপান্তর প্রতিদিনের কুইজে অংশ নিয়ে প্রতিদিন একজন পাঠক জিতে নিচ্ছেন একটি ট্যাব। 

উৎসবমুখর পরিবেশে প্রতিদিনই দৈনিক দেশ রূপান্তর কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে প্রতিদিনের কুইজের ড্র। আজ রবিবার কুইজের ড্র ও পুরস্কার প্রদান আয়োজনে দেশ রূপান্তরের হেড অফ ইভেন্টস অ্যান্ড ব্র্যান্ডিং শিমুল সালাহ্উদ্দিনের উপস্থাপনায় অতিথি ছিলেন দেশ রূপান্তরের বাণিজ্য সম্পাদক আলতাফ মাসুদ ও বিশেষ প্রতিনিধি আশরাফুল আলম রাজিব। 

ড্র আয়োজনে অজস্র সঠিক উত্তরের মধ্য থেকে কুইজ ১৩-এর বিজয়ী ঢাকার মাণ্ডার আব্দুল্লাহর নামটি তোলেন অতিথিরা। দেখায় যায় কুইজ ১২-র মতো ১৩-র বিজয়ীও আবদুল্লাহ। 
 
আব্দুল্লাহকে নিয়ে পুরস্কার নিতে আসা তার মা পুরস্কার গ্রহণ করার পর বলেন, 'আমার প্রতিবেশীরা যখন বিশ্বকাপ কুইজে অংশগ্রহণ করছিল তা দেখে আমার ছেলের নামে আমি কুইজ পাঠাই। আমার ছেলে যে পুরস্কার পাবে তা ভাবতেই পারিনি। ওর সৌভাগ্যে আমি আনন্দিত'। 

আগামীকাল সোমবার সন্ধ্যায় কুইজ ড্র আয়োজনে তার হাতে বসুন্ধরা কিংসের সৌজন্যে ট্যাব তুলে দেওয়া হবে। 

দেশ রূপান্তরের বিশেষ প্রতিনিধি আশরাফুল আলম রাজীব বলেন, এমন আয়োজনের মধ্য দিয়ে  বাংলাদেশের তরুণ তরুণীদের খবরের কাগজ পড়ার আগ্রহ বাড়ছে। 

বাণিজ্য সম্পাদক আলতাফ মাসুদ বলেন ‘ফুটবলের উন্মাদনায় দেশ রূপান্তর যে এভাবে জনগণকে সম্পৃক্ত করেছে তা একটি উদাহরণ। প্রতিদিন পুরস্কার তুলে দেওয়ায় পাঠকের আস্থাও বাড়ছে’। 

এই আয়োজনের ভিডিও দেখা যাবে দেশ রূপান্তরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।