বিশ্বকাপের নক আউট পর্বে কখনো গোল ছিল লিওনেল মেসির। শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে সেই ব্যর্থতা কাটিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক। তার অসাধারণ নৈপুণ্যে দারুণ এক জয় তুলে নেয় দুইবারের চ্যাম্পিয়নরা। পা রাখে কাতার বিশ্বকাপের শেষ আটে।
বিশ্বকাপে এনিয়ে মেসির গোল হলো ৯টি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে গোলসংখ্যার বিচারে ডিয়েগো ম্যারাডোনাকেও ছাড়িয়ে গেছেন তিনি। সামনে এ বার গ্যাব্রিয়েল বাতিস্তুতা (১০)। পরবর্তী ম্যাচে গোল পেলেই ছোঁয়া হয়ে যাতে তাকে।
মেসি বাতিস্তুতাকে ছুঁতে পারবেন কি-না সেটা বলবে সময়। আপাতত দেখে নেওয়া যাক বিশ্বকাপে কবে, কোথায়, কীভাবে গোলগুলো করেছেন মেসি।
এক নজরে মেসির গোলগুলো-
গোল নম্বর- ১
তারিখ: ১৬ জুন, ২০০৬
প্রতিপক্ষ: সার্বিয়া-মন্টেনেগ্রো
ভেন্যু: গেলসেনকিরচেন, জার্মান
যেভাবে গোল: ৮৮ মিনিট, ডান পায়ের শটে
গোল নম্বর- ২
তারিখ: ১৬ জুন, ২০১৪
প্রতিপক্ষ: বসনিয়া
ভেন্যু: রিও ডি জেনেরিও, ব্রাজিল
যেভাবে গোল: ৬৫ মিনিট, বাঁ পায়ের শটে
গোল নম্বর- ৩
তারিখ: ২১ জুন, ২০১৪
প্রতিপক্ষ: ইরান
ভেন্যু: বেলো হরিজন্তে, ব্রাজিল
যেভাবে গোল: ৯০+১ মিনিট, বাঁ পায়ের শটে
গোল নম্বর- ৪
তারিখ: ২৫ জুন, ২০১৪
প্রতিপক্ষ: নাইজেরিয়া
ভেন্যু: পোর্তো আলেগ্রে, ব্রাজিল
যেভাবে গোল: ৩ মিনিট, বাঁ পায়ের শটে
গোল নম্বর- ৫
তারিখ: ২৫ জুন, ২০১৪
প্রতিপক্ষ: নাইজেরিয়া
ভেন্যু: পোর্তো আলেগ্রে, ব্রাজিল
যেভাবে গোল: ৪৫ মিনিট, সরাসরি ফ্রি-কিকে
গোল নম্বর- ৬
তারিখ: ২৬ জুন, ২০১৮
প্রতিপক্ষ: নাইজেরিয়া
ভেন্যু: গ্যাজপ্রম অ্যারেনা, সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া
যেভাবে গোল: ১৪ মিনিট, ডান পায়ের শটে
গোল নম্বর- ৭
তারিখ: ২২ নভেম্বর, ২০২২
প্রতিপক্ষ: সৌদি আরব
ভেন্যু: দোহা, কাতার
যেভাবে গোল: ১০ মিনিট, পেনাল্টি থেকে
গোল নম্বর- ৮
তারিখ: ২৬ নভেম্বর ২০২২
প্রতিপক্ষ: মেক্সিকো
ভেন্যু: দোহা, কাতার
যেভাবে গোল: ৬৪ মিনিট, বাঁ পায়ের শটে
গোল নম্বর-৯
তারিখ: ৩ নভেম্বর ২০২২
প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া
ভেন্যু: আহমেদ বিন আলি স্টেডিয়াম, আল রাইয়ান
যেভাবে গোল: ৩৫তম মিনিটে, বাঁ পায়ের শটে