গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে উঠেছে ইংল্যান্ড। রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে টাইব্রেকারে বেলজিয়ামের কাছে হেরেছিল তারা। ইউরো চ্যাম্পিয়নশিপে রানার্স আপ হয়েছিল ইতালির কাছে হেরে। তাই এবার বিশ্বকাপ জিতে সুদে-আসলে সব আক্ষেপ মিটিয়ে নিতে চাইবে বৃটিশরা। তবে এখন তাদের আপাতত লক্ষ্য শেষ ষোলোয় সেনেগল বধ।
রাত ১ টায় আল বাইয়াত স্টেডিয়াম থেকে শুরু হচ্ছে খেলাটি। শেষ ষোলোর এই লড়াইয়ে যে জিতবে, সেই চলে যাবে কোয়ার্টার ফাইনালে। শেষ আটে তারা মুখোমুখি হবে ফ্রান্সের। এ লড়াই জিততে তারা যে একাদশ নিয়ে খেলতে নামছে-
ইংল্যান্ড একাদশ
পিকফোর্ড, ওয়াকার, স্টোনস, ম্যাগুয়ার, লুক শো, হেন্ডারসন, রাইস, বেলিংহাম, সাকা, হ্যারি কেন, ফোডেন।
সেনেগাল একাদশ
এডোয়ার্ড মেন্ডি, সাবালি, কৌলিবালি, ডায়ালো, জ্যাকবস, সিস, নামপালিস মেন্ডি, এনদিয়ায়ে, দিয়াট্টা, ইসমাইল সার, দিয়া।