খেলা শুরুর আগে নজর কেড়েছিলেন যারা

বিশ্বকাপের ট্রফিটা যেন ব্রাজিলের জন্যই। গত শতাব্দীতে চারবার শিরোপা জিতেছে তারা। ১৯৫৮ সাল থেকে ১৯৬২ ও ১৯৭০ সালে টানা বিশ্বকাপ জয়ী দল ১৯৯৪ সালে জয় করে বিদায়ী শতাব্দীর শেষটি। একবিংশ শতাব্দির শুরুতেই ২০০২ সালেও তারা মাতে ট্রফি জয়ের উল্লাসে। সেই দল গত ২০ বছর ধরে বিশ্ব জয় করতে পারেনি, দেখাতে পারেনি সাম্বা নৃত্য।

এবার হেক্সা মিশন নিয়ে বিশ্বকাপে পা রেখেছে ব্রাজিল। শেষ ষোলোর ম্যাচে তারা নেমেছে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। খেলা ‍শুরুর আগেই মাঠে উপস্থিত দুই দলের সমর্থকরা। নেইমার মাঠে নামার আগে ক্যামেরার নজর ছিল তাদের দিকেই।

ব্রাজিলের সমর্থকরা দোহার স্টেডিয়াম ৯৭৪-এ উল্লাস প্রকাশ করছিলেন। নেইমারকে দেখতে পাবেন, ব্রাজিলিয়ান ফুটবলারদের নান্দনিক ফুটবল কৌশল মাঠে বসে দেখবেন, এসব ভেবেই যেন তারা উচ্ছসিত। সেই উচ্ছাসেই ফুটবলাররা মাঠে নামার আগে তারা মেতে উঠেছিলেন নিজেদের মতো করে। ইচ্ছেমতো সেলফি আর ছবি তোলায় পার করেন সময়।

অন্যদিকে কোরিয়ান সমর্থকরাও কম যাননি। তারাও গালে কোরিয়ার এঁকে, হাতে পতাকা নিয়ে হাজির মাঠে। সনদের সমর্থন জোগাবেন এটা ভেবেই উচ্ছসিত।

তবে দুই দলের উচ্ছাস তো আর শেষ পর্যন্ত থাকবে না। শেষ হাসিটা হাসবে এক দলই। যারা হাসবে তারাই যাবে শেষ আটে। আর যারা সঙ্গী করবে কান্নাকে, তাদের বিশ্ব জয়ের স্বপ্ন আরও ৪ বছরের জন্য দীর্ঘ হবে।