আইনজীবী কারাগারে

জয়পুরহাটে চেকের মামলায় ব্যাংক চালান জালিয়াতির দায়ে আনিছুর রহমান নামে এক আইনজীবীকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নীশিথ রঞ্জন বিশ্বাস এ আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়Ñ আইনজীবী, কারারক্ষী ও মুহুরিসহ ছয়জনের যোগসাজশে ব্যাংকের চালান ও অন্যান্য কাগজপত্র করে জাল জালিয়াতি করে নিজের পক্ষের এক আসামিকে জামিনে মুক্ত করেন আনিছুর। পরে বাদী ও ব্যাংকের সন্দেহ হলে গোয়েন্দা পুলিশকে বিষয়টি জানানো হয়। এতে গোয়েন্দা পুলিশ তদন্ত করে ওই আইনজীবীসহ ৬ জনের সম্পৃক্ততা পেয়ে তাদের বিরুদ্ধে জয়পুরহাট থানায় মামলা করে। পরে আইনজীবী আনিছুর রহমান ভারতে পালিয়ে যান।

জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম বলেন, ফিড ব্যবসায়ী সোহেল রানার নামে আদালতে একটি চেকের মামলা হয়। চেকের মামলায় সোহেল রানার আইনজীবী আনিছুর রহমান চেক জালিয়াতি করে তার জামিন করান।