ব্রাহ্মণবাড়িয়ায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা অবহেলায় গর্ভের সন্তানসহ খাদিজা বেগম (৪৫) নামে এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। গত রবিবার সন্ধ্যার পর শহরের কুমারশীল মোড় এলাকার গ্রিনভিউ হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত খাদিজা বেগম সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের খেয়াই গ্রামের প্রবাসফেরত নয়ন মিয়ার স্ত্রী।
পরিবারের অভিযোগ, গত শনিবার রাতে খাদিজার বুকে ব্যথা ও শ্বাসকষ্ট শুরু হলে তাকে গ্রিনভিউ হাসপাতালে এনে গাইনি বিশেষজ্ঞ ডা. জিনিয়া খানের তত্ত্বাবধানে ভর্তি করা হয়। এ সময় তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে অক্সিজেন লাগানোর পর জানানো হয় গর্ভের সন্তান নড়াচড়া করবে। কিন্তু সারা রাতেও সন্তান নড়াচড়া করেনি। এমনকি রবিবার বেলা ১১টা নাগাদ চিকিৎসক খাদিজকে দেখেননি। পরে পরিবারের লোকজনের চাপে চিকিৎসক এসে আল্ট্রাসনোগ্রাম করে জানান গর্ভের সন্তান মারা গেছে। পরে হাসপাতালের চিকিৎসকরা মৃত সন্তানটি স্বাভাবিক প্রসব করানোর কথা জানান। এ সময় পরিবারের সদস্যরা আপত্তি জানালে চিকিৎসক কোনো সমস্যা হবে না বলে জানান। পরে ডা. জিনিয়া খান ও ডা. আবু হামেদ বাবু খাদিজার স্বাভাবিক প্রসব করানোর চেষ্টা চালান। এতে খাদিজার শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকলে চিকিৎসককে বারবার সিজার করানোর কথা বলা হলেও শোনেননি। এরপর থেকেই খাদিজার শারীরে খিঁচুনি ও শ্বাসকষ্ট শুরু হয়। এর কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।
তবে অভিযোগের বিষয়ে ডা. আবু হামেদ বাবু বলেন, রোগীর বয়স অধিক ছিল।