বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড গাব্রিয়েল বাতিস্তুতার। যে রেকর্ড থেকে মাত্র এক গোল দূরে রয়েছেন লিওনেল মেসি। বাতিস্তুতার আশা, কাতারে তার এই রেকর্ড ভেঙে দেবেন মেসি।
মেসির বয়স এখন পঁয়ত্রিশ। কাতারেই তিনি নিজের শেষ বিশ্বকাপ খেলছেন বলে ধরা হচ্ছে। নিজের শেষটা রাঙাতে মরিয়া আর্জেন্ট্নিা অধিনায়ক। এখন পর্যন্ত খেলছেনও দারুণ। শেষ ষোলোর ম্যাচে অস্ট্রেলিয়া তো একজন মেসির কাছেই হেরেছে বলতে হবে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে এক গোলসহ এবারের আসরে মোট তিন গোল মেসির। আর সব মিলিয়ে বিশ্বকাপে মোট ৯ গোল তার। আর এক গোল করলেই ছুঁয়ে ফেলবেন বাতিস্তুতাকে (১০ গোল)।
বাতিস্তুতা বলছেন মেসি তার রেকর্ড ভাঙলে খুশিই হবেন, ‘আমার এই রেকর্ডের বয়স ২০ বছর পার করতে যাচ্ছে। অবশ্যই এখন সময় এসে গেছে আমার রেকর্ড ছাপিয়ে যাওয়ার। আর যদি মেসি তা করতে পারে তবে আমি সত্যিই খুশি হব।’
আরও পড়ুন