সুইজারল্যান্ডকে ৬-১ গোলে উড়িয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে পর্তুগাল। তবে ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নদের এই জয়ের চেয়েও আলোচনায় একজন ক্রিশ্চিয়ানো রোনালদো। যাকে শুরুর একাদশে মাঠে নামাননি পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস। অনেক আলোচনা চলছে এনিয়ে। আর এসবের মাঝেই ভক্তদের উদ্দেশ্যে বার্তা দিলেন রোনালদো।
লুসাইল স্টেডিয়ামে মঙ্গলবার রাতে শেষ ষোলোর ম্যাচটিতে রোনালদো মাঠে নামেন ৭৩তম মিনিটে। তার আগেই পর্তুগাল ৫-১ এ গোলে এগিয়ে ছিল। পরে আরও একটি গোল করে।
২০০৬ সালের পর এই প্রথম কোয়ার্টার ফাইনালে উঠল পর্তুগাল। নিজে শুরুর একাদশে না খেলতে পারলেও দলের অর্জনে দারুণ খুশি রোনালদো।
ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে রোনালদো লিখেছেন, ‘বিশ্ব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতায় ঐতিহাসিক ফল, পর্তুগালের জন্য অবিশ্বাস্য দিন। প্রভিতা ও তারুণ্যের মিশেলে গড়া দলের অবিশ্বাস্য প্রদর্শনি। আমাদের দল উদযাপন করছে। স্বপ্ন বেঁচে আছে!’
আরও পড়ুন