কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল ও ক্রোয়েশিয়া। আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি। তার আগে চোখ বোলানো যাক দুই দলের অতীত পরিসংখ্যানে-
সব প্রতিযোগিতা মিলিয়ে ব্রাজিল ও ক্রোয়েশিয়া এর আগে মুখোমুখি হয়েছিল মোট চারবার। যার কোনোটিতেই জিততে পারেনি ক্রোয়াটরা। তিনবারই জিতেছে ব্রাজিল। একটি ম্যাচ ড্র হয়।
এই চার সাক্ষাতের মধ্যে দুটি আবার বিশ্বকাপে। যেখানে শতভাগ জয় ব্রাজিলের। ২০০৬ সালে ১-০ গোলে ও ২০১৪ সালে ৩-১ গোলে জেতে ব্রাজিল।
দুই দল সবশেষ মুখোমুখি হয়েছিল ২০১৮ সালে। প্রীতি ম্যাচটি ২-০ ব্যবধানে জিতেছিল ব্রাজিল। ২০০৫ সালে প্রথমবার মুখোমুখি হয়েছিল দুই দল। সেবার ১-১ ড্র হয়েছিল ম্যাচটি।