ধুমপায়ী হিসেবে বদনাম রয়েছে মার্সেল ব্রজোভিচের। কিন্তু কাতার বিশ্বকাপে তিনি যা করেছেন, তাতে ধূমপায়ীরা ধূমপানে আরও উৎসাহিত হতেই পারেন! টুর্নামেন্টেরে এবারের আসরে ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করেছেন তিনি। তালিকায় তার পেছনে রয়েছেন মরক্কো ও স্পেনের দুজন করে ফুটবলার।
ক্রোয়েশিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার এখন পর্যন্ত একাই অতিক্রম করেছেন ৫৬ হাজার ২৬২ মিটার। আজ রাতে ব্রাজিলের বিপক্ষে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নামার আগে এ তথ্য নেইমার-কাসিমিরোদের ভাবাতে বাধ্য করবে।
জাপানের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে নির্ধারিত সময়ে ১–১ সমতায় শেষ হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও গোল না হওয়ায় টাইব্রেকারে ম্যাচের মীমাংসা হয়। পেনাল্টি শুট আউটে ক্রোয়েশিয়ার হয়ে দ্বিতীয় নিতে এসে সফল হন ব্রজোভিচ। ওই ম্যাচে প্রায় দেড় ঘণ্টা মাঠে ছিলেন। গ্রুপ পর্বের তিন ম্যাচেও খেলেছেন পুরো ৯০ মিনিট করে।
ধূমপায়ী হয়েও এমন স্ট্যামিনার কারণে ব্রাজিলের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমও গ্লোবো ব্রজোভিচকে ‘ক্লান্তিহীন ম্যারাথান দৌড়বিদ’ অ্যাখ্যা দিয়েছে। ইন্টার মিলানের ৩০ বছর বয়সী তারকা জাপানের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচেও রেকর্ড ১৬,৬৩৯ মিটার দূরত্ব কাভার করেছেন। ২০১৮ রাশিয়া বিশ্বকাপেও এই কীর্তি গড়েছিলেন তিনি।
নকআউট পর্বে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম
|
খেলোয়াড় |
দেশ |
দূরত্ব অতিক্রম (মিটার) |
|
মার্সেলো ব্রজোভিচ |
ক্রোয়েশিয়া |
১৬,৬৩৯ |
|
আজেদিন উনাহি |
মরক্কো |
১৪,৭১৫ |
|
সোফিয়ান আমরাবাত |
মরক্কো |
১৪,৬৬৪ |
|
সের্হিও বুসকেতস |
স্পেন |
১৪,৪৫১ |
|
পেদ্রি |
স্পেন |
১৪,৩৭১ |