আর কিছুক্ষণ পরই নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি একই একাদশ খুব বেশি খেলান না। প্রতিপক্ষ বিবেচনায় বদল আনেন। ডাচদের বিপক্ষে এমনিতেও একাদশে বদল আসতে পারে। কারণ আগের ম্যাচে চোটের কারণে অ্যাঞ্জেল ডি মারিয়া খেলেননি। তিনি এ ম্যাচে শুরুর একাদশে ঢুকতে পারেন।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওআইসি স্পোর্টস তাদের এক প্রতিবদনে সম্ভাব্য একাদশ জানিয়েছে। সেটিই তুলে ধরা হলো এখনে-
সম্ভাব্য একাদশ:
গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ।
ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরা, নিকোলাস ওতামেন্দি, মার্কোস আকুনিয়া / তালিয়াফিকো
মিডফিল্ডার: এনজো ফার্নান্দেস, রদ্রিগো দি পল / পারেদেস।
ফরোয়ার্ড: অ্যাঞ্জেল ডি মারিয়া / লিসান্দ্রো মার্তিনেজ, ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ।