আওয়ামী লীগের সম্মেলন কাল

ব্যানার ফেস্টুন তোরণে বর্ণিল চুয়াডাঙ্গা

সাত বছর পর আগামীকাল সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। দীর্ঘদিন পর এ সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা দেখা গেছে। এরই মধ্যে ব্যানার, ফেস্টুন তোরণে বর্ণিল হয়ে উঠেছে গোটা জেলা। নেতা নির্বাচন নিয়ে চলছে নানা হিসাব নিকাশ। আগামীর নির্বাচনসহ বিভিন্ন চ্যালেঞ্জ সামনে রেখে নতুন নেতৃত্ব নিয়ে ভাবছে তৃণমূলের কর্মীরা। কমিটির শীর্ষ পদে শোনা যাচ্ছে একাধিক প্রার্থীর নাম।

সম্মেলন ঘিরে উৎসব-উদ্দীপনার কমতি নেই ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের মধ্যে। গোটা শহর সেজেছে বর্ণিল সাজে। পছন্দের নেতার ছবির সঙ্গে রং-বেরঙের ব্যানার ফেস্টুন ও তোরণে পাল্টে গেছে রাস্তাঘাটের চিত্র। এ কাউন্সিলে যোগ দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতাদের। দলের শীর্ষ দুই পদ সভাপতি ও সাধারণ সম্পাদকে শোনা গেছে একাধিক প্রার্থীর নাম। পদের লড়াই শেষে কে আসবেন নেতৃত্বে তা নির্ধারণ হবে আগামীকালের কাউন্সিল অধিবেশনে।