জামালপুরের মেলান্দহ উপজেলা ইউনিয়ন থেকে আবু সাঈদ (১৭) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১১ডিসেম্বর) রাতে উপজেলার ফুলকোচা ইউনিয়নের রাজাপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আবু সাঈদ ওই এলাকার রবিউল ইসলামের ছেলে এবং সদ্য এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আবু সাঈদ পরিবারের সঙ্গে রাগারাগি করে সকালে বাড়ি থেকে চলে যান। পরে তাকে সারা দিন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে রাতে তাদের সেচ পাম্পের মোটর ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
আবু সাঈদ মানসিক অসুস্থ ছিলেন বলে দাবি করেন তার পরিবার।
মেলান্দহ থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ সোমবার সকালে মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই, থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।