শাহজিবাজার বিউবো উচ্চ বিদ্যালয়ের ৫৫ বছর পূর্তি: রেজিস্ট্রেশন চলছে

হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) উচ্চ বিদ্যালয়ের ৫৫ বছর পূর্তির অনুষ্ঠান হবে ২০২৩ সালের ৪ ফেব্রুয়ারি। এ অনুষ্ঠানের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ২০ ডিসেম্বর। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী ও তাদের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে অংশ নিতে পারবে।

অনুষ্ঠানটি আনন্দমুখর করতে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজক কমিটির আহ্বায়ক প্রকৌশলী মুহাম্মদ জমির আলী।

শাহজিবাজার বিউবো উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে রেজিস্ট্রেশন করার জন্য ব্যাচ প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে অনলাইনে কিংবা সরাসরি অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ: ০১৭৩৫৬১৩৮৮৮।