ফুটবলের আনন্দ বেদনায় বিমূঢ় সারাবিশ্ব। কাতারে চলছে সেমিফাইনাল পর্বের চার দলের হাড্ডাহাড্ডি লড়াই। আর্জেন্টিনার বিপক্ষে ক্রোয়েশিয়া আর মরক্কোর বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। চার দলের উত্তেজনার দুই লড়াই ইতিহাসের পাতায় জায়গা করে নেবে।
২০২২ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে দেশ রূপান্তর করেছে বিশাল আয়োজন। ফুটবলপ্রেমীদের উন্মাদনায় শামিল দেশ রূপান্তর বুরুচাগা, ভেরন, জিকোর মতো কিংবদন্তি ফুটবলারদের নিয়মিত কলাম ছাড়াও পাঁচটি বিশ্বকাপ কুইজ ছাপা হচ্ছে দেশ রূপান্তরের পাতায়। রূপায়ণ সিটি, র্যাংগস, ভিসতা, ওয়ালটন ও বসুন্ধরা কিংসের সহায়তায় আয়োজিত এ পুরস্কারগুলোর প্রত্যেকটিতেই থাকছে আকর্ষণীয় সব উপহার। রূপায়ন সিটি মেগা কুইজের পুরস্কার হিসেবে থাকছে রূপায়ণ সিটির সৌজন্যে একটি রেডি ফ্ল্যাট।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ড্র ও পুরস্কার প্রদান আয়োজনে কুইজ-২১-এর বিজয়ী মতিঝিলের একরামুল হক বললেন, 'দেশ রূপান্তরের এই আয়োজনের জন্য মনে হচ্ছে বিশ্বকাপ এখন বাংলাদেশে। দেশ রূপান্তরকে বিশেষ ধন্যবাদ জানাই এমন কুইজ আয়োজন করার জন্য।'
কুইজের ড্র ও পুরস্কার প্রদান আয়োজনে অতিথি ছিলেন উত্তরা ইউনিভার্সিটির ট্রাস্টি আবিদ আজিজ, জনসংযোগ কর্মকর্তা কবি প্রদীপ্ত মোবারক, এ এন এইচ গ্রুপের ব্র্যান্ড হেড তাহমিদ তানভীর এবং দেশ রূপান্তরের জ্যেষ্ঠ প্রতিবেদক রেজাউল করিম লাভলু।
দৈনিক দেশ রূপান্তরের হেড অব ইভেন্টস অ্যান্ড ব্র্যান্ডিং শিমুল সালাহ্উদ্দিনের উপস্থাপনায় এসময় আরও উপস্থিত ছিলেন দেশ রূপান্তরের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মিজানুর রহমান, বিপণন বিভাগের সহ-মহাব্যবস্থাপক শফিকুল আলম, ব্যবস্থাপক ওবাইদুর রহমান, ডিজিটাল মার্কেটিংয়ের ইনচার্জ মো. মনিরুজ্জামান এবং ডেপুটি ম্যানেজার ইসমাইল হোসেন।
দেশ রূপান্তরের কুইজ আয়োজন নিয়ে উত্তরা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি আবিদ আজিজ বলেন, আপনাদের অফিস সত্যি অনেক গোছানো। বিশ্বকাপ নিয়ে এ আয়োজন খুবই ভালো লাগলো। প্রিয় দেশ রূপান্তর পত্রিকার প্রতিদিনের আপডেটের সঙ্গে থাকি। এমন আয়োজন অব্যাহত থাকলে দ্রুতই দেশ রূপান্তর সেরা পত্রিকার জায়গা দখল করবে।
ড্র আয়োজনে এরপর অজস্র সঠিক উত্তরের মধ্যে থেকে কুইজ ২২-এর বিজয়ী লালবাগের নার্গিসের নাম তোলেন অতিথিরা। বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় কুইজের ড্র আয়োজনে তার হাতে বসুন্ধরা কিংসের ট্যাব তুলে দেওয়া হবে।
প্রতিদিনের কুইজ ব্যবস্থাপনায় সহযোগিতা করেছেন প্রদায়ক ঐশ্বর্য্য ইকা, এনামুল হক নাঈম, মাসুমা মুসরাত শৈলী ও আহমদ মানিক। লিটু হাসানের প্রযোজনায় পুরো আয়োজনটি দেখা যাবে দৈনিক দেশ রূপান্তরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।