সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে লিওনেল মেসি পেয়েছেন গোলের দেখা। তাতে ছাড়িয়ে গেছেন গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে। তবে এই ম্যাচে খেলতে নেমেই তিনি গড়েছেন আরও একটি রেকর্ড। ছাড়িয়ে গেছেন জার্মানির প্রাক্তন স্ট্রাইকার মিরাস্লোভ ক্লোসাকে। ডাচদের বিপক্ষে শেষ আটের ম্যাচ খেলতে নেমেই এই জার্মানের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন।
মিরোস্লাভ ক্লোসার বিশ্বকাপে ২৪টি করে ম্যাচ খেলেছেন। মেসি সেমিফাইনাল খেলতে নেমেই সর্বোচ্চ ২৫টি ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করেছেন। পাশে বসেছেন জার্মানির লোথার ম্যাথিউসের। তিনিও বিশ্বকাপে ২৫টি ম্যাচ খেলেছেন।
আর আর্জেন্টিনা ফাইনালে পৌঁছালে বা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেললে ম্যাথিউসের রেকর্ডও ভেঙে দেওয়ার সুযোগ থাকবে মেসির সামনে।
পাঁচটি বিশ্বকাপ ইভেন্টে অংশ নেওয়া মাত্র ছয় জন খেলোয়াড়ের মধ্যে মেসি একজন, যিনি যৌথভাবে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ম্যাচ খেলে ফেলেছেন। রাফা মার্কেজ ১৮টি বিশ্বকাপ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন। আজ সেই নজিরও ছাপিয়ে গেলেন মেসি। বিশ্বকাপে তিনি নেতৃত্ব দিয়েছেন ১৯টি ম্যাচে।