কাতার বিশ্বকাপ ফুটবল ২০২২ ফাইনালে মাঠ কাঁপাবে আর্জেন্টিনা। ৩৬ বছরের স্বপ্ন পূরণের পথে দেশকে আরেকটি অসাধারণ জয় উপহার দিলেন লিওনেল মেসি। আট বছর পর ফাইনালে আর্জেন্টিনা।
২০২২ এর বিশ্বকাপ ফুটবল উপলক্ষে দেশ রূপান্তর বিশাল আয়োজন নিয়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনায় শামিল হয়েছে। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর করেছে সবচেয়ে বড় আয়োজন। বুরুচাগা, ভেরন, জিকোর মতো কিংবদন্তি ফুটবলারদের নিয়মিত কলাম ছাড়াও পাঁচটি বিশ্বকাপ কুইজ প্রকাশিত হচ্ছে দেশ রূপান্তরের পাতায়। রূপায়ণ সিটি, র্যাংগস, ভিসতা, ওয়ালটন ও বসুন্ধরা কিংসের সহায়তায় আয়োজিত এ পুরস্কারগুলোর প্রত্যেকটিতেই থাকছে আকর্ষণীয় সব উপহার। সিটি মেগা কুইজের পুরস্কার হিসেবে আছে রূপায়ণ সিটির সৌজন্যে একটি রেডি ফ্ল্যাট।
বুধবার (১৪ ডিসেম্বর) ড্র ও পুরস্কার প্রদান আয়োজনে কুইজ-২২ এর বিজয়ী লালবাগের নার্গিস বললেন, 'এই পুরষ্কার পেয়ে আমার আনন্দ লাগছে। আমি খুবই খুশি। পুরষ্কার পেতে কার না ভালো লাগে। দেশ রূপান্তরকে বিশেষ ধন্যবাদ জানাই এমন কুইজ আয়োজন করার জন্য, স্বপ্ন পূরণ করলো দেশ রূপান্তর’।
কুইজের ড্র ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে অতিথি ছিলেন নগদ লিমিটেডের জ্যেষ্ঠ ব্যবস্থাপক লিংকন মোহাম্মদ লুৎফরজামান সরকার, নগদ লিমিটেডের হেড অব পাবলিক কমিউনিকেশন্স মুহাম্মদ জাহিদুল ইসলাম, নগদ লিমিটেডের সহকারী ব্যবস্থাপক আমজাদ হোসাইন, নগদ লিমিটেডের পাবলিক কমিউনিকেশন্স ম্যানেজার দেবব্রত মুখোপাধ্যায়, দেশ রূপান্তরের হেড অব অ্যাকাউন্টস মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং দেশ রূপান্তরের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. মিজানুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেশ রূপান্তরের হেড অব ইভেন্টস অ্যান্ড ব্র্যান্ডিং শিমুল সালাহ্উদ্দিন।
অতিথিরা বসুন্ধরা কিংসের সৌজন্যে একটি ট্যাব পুরস্কার তুলে দেন বিজয়ী নার্গিসের হাতে। পুরস্কার প্রদান আয়োজনের সঞ্চালকের প্রশ্নের জবাবে জাহিদুল ইসলাম জানান, বিশ্বকাপ ফুটবল ফাইনালে আজের্ন্টিনার সাথে ফ্রান্সকে দেখতে চাই। তাহলে বিশ্বকাপ জমজমাট হয়ে উঠবে মরক্কোর থেকে ফ্রান্স কে হারিয়ে বিশ্বকাপ পাওয়ার আনন্দ বেশি।
দেশ রূপান্তরের কুইজ আয়োজন নিয়ে লিংকন মোহাম্মদ লুৎফরজামান সরকার বলেন, অসম্ভব ভালো একটা উদ্যোগ। এটি বাংলাদেশে সব থেকে বড় আয়োজন। এমন সব আয়োজনের নিয়ে স্বপ্ন পূরণ করবে দেশ রূপান্তর। প্রিয় দেশ রূপান্তর পত্রিকার প্রতিদিনের আপডেটের সঙ্গে থাকি। এমন আয়োজন অব্যাহত থাকলে দ্রুতই দেশ রূপান্তর সেরা পত্রিকার জায়গা দখল করবে।
ড্র আয়োজনে এরপর অজস্র সঠিক উত্তরের মধ্যে থেকে কুইজ ২৩-এর বিজয়ী যাত্রাবাড়ির রুমির নাম তোলেন অতিথিরা। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় কুইজের ড্র আয়োজনে তার হাতে বসুন্ধরা কিংসের ট্যাব তুলে দেওয়া হবে।
প্রতিদিনের কুইজ ব্যবস্থাপনায় সহযোগিতা করেছেন প্রদায়ক ঐশ্বর্য্য ইকা, এনামুল হক নাঈম, মাসুমা মুসরাত শৈলী ও আহমদ মানিক। লিটু হাসানের প্রযোজনায় পুরো আয়োজনটি দেখা যাবে দৈনিক দেশ রূপান্তরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।