তেল-লোশন মাখার পর অজু শুদ্ধ হবে?

প্রশ্ন : শীতকালে আমার হাত-পা ফেটে যায়, তাই বেশি করে তেল বা লোশন মাখতে হয়। জানার বিষয় হলো, অজুর সময় যেহেতু পানি তেল লোশনের ওপর দিয়ে প্রবাহিত হয় তাই এতে কি অজু শুদ্ধ হবে?

-মুহাম্মদ উমর ফারুক, দেউলা বাড়ি, টাঙ্গাইল

উত্তর : হ্যাঁ, তেল বা লোশন ব্যবহারের পর তৈলাক্ত অঙ্গসমূহে স্বাভাবিকভাবে পানি পৌঁছালেই অজু হয়ে যাবে। তৈলাক্ততা দূর করে পানি পৌঁছানো জরুরি নয়। ইমদাদুল ফাত্তাহ : ৭০