যথাযোগ্য মর্যাদায় ফরিদপুরে মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ৮ টায় শহরের গোয়ালচামট এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন করা হয়।
শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মো. শাহজাহান, জেলা আ.লীগ সভাপতি শামিম হক, সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোস, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে বীর শহীদদের সম্মানে এক মিনিট নিরবতা পালন ও দোয়া করা হয়।
পরে শহরে বিজয় র্যালি বের করা হয়। র্যালি শেষে শেখ জামাল স্টেডিয়ামে পুলিশ, আনসার এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা প্যারেডে অংশ নেন। এছাড়া বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও নানা কর্মসূচি পালন করা হয়।
জেলা প্রশাসনের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক তাসলীম আলীর সভাপতিত্বে ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধো পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠান আজ সকাল ১০টায় কবি জসীমউদ্দিন হলে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির সূর্য সন্তান। তাদের মহানত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা। তাই জাতির সূর্য সন্তান ও তাদের পরিবারকে যথাযোগ্য সম্মান দিতে হবে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের হাতে সম্মানী চেক প্রদান করা হয়।