মৌলভীবাজারে মনু নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে নদীর ছড়ারপাড় নামক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে, লাশের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
মৌলভীবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মশিউর রহমান দেশ রূপান্তরকে বলেন, বিকেলে মনু নদীর ছড়ারপাড় নামক এলাকায় স্থানীয়রা অজ্ঞাত যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশটি সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
তিনি আরও বলেন, লাশের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।